২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ কলম্বোতে ইন্ডিয়ান অয়েল ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৩ রানের জয় পেয়েছে। সিরিজে এটিই তাদের প্রথম জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 11:48 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে ২২৬ রান করে এবং শ্রীলঙ্কাকে ১৯৩ রানে থামিয়ে দেয়। এ জয়ের ফলে তারা আগামী মঙ্গলবারের ফাইনাল ম্যাচ খেলার সম্ভবনা জাগিয়ে রাখলো

ক্যারিবিয়ান ব্যাটসম্যান সিলভেস্টার জোসেফ ক্যারিবিয়াদের পক্ষে সর্বেচ্চ ৫৮ রান করেন। ক্যারিবিয়ান অধিনায়ক শিবনারায়ন চন্দরপল ৫৭ রান করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জবাবে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কান ইনিংসের ধ্বস নামে। রাসেল অরনল্ড ৫৯ রান করেন।

ক্যারিবিয়ান স্পিনার নরসিং ডিওনারায়ণ ফিরিয়ে দেন রাসেল আরনল্ডকে।

চার ওভার বোলিং করে ডিওনারায়ণ ১৮ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট। ফাস্ট বোলার স্মিথ ও স্পিনার ব্যাঙ্ক উভয়ই দুটি করে উইকেট পান।

রাসেল আরনল্ড ম্যাচের শেষ দিকে কিছুটা দৃড়তা দেখালেও শেষ রক্ষা করতে পারেননি।

শ্রীলঙ্কা ইতোমধ্যেই ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

রোববার ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচটিই হবে দু’দলের জন্য মরন লড়াই।