২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন ক্ল্যাসিক টুর্নামেন্টের সেমি ফাইনালে রডিক

শীর্ষ বাছাই এন্ডি রডিক শুক্রবার এটিপি ওয়াশিংটন ক্ল্যাসিক টুর্নামেন্টে ৬--৭ (৭/৯), ৭--৫, ৬--৪ সেটে আইভো কারলোভিসকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন। সেমি ফাইনালে তিনি মুখোমুখি হবেন থাই প্রতিদ্বন্দ্বী পেরেড্রোন শ্রীচাপানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শনিবার কোর্টে রডিক এবং শ্রীচাপান মুখোমুখি হবেন।  শ্রীচাপান পেরুর প্রতিদ্বন্দ্বী লুইস হরনাকে ৬--৪, ৭--৫ সেটে পরাজিত করে সেমি ফাইনালে ওঠেন।

রডিক এবং শ্রীচাপান ছয়বার পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। রডিক পাঁচবার এবং শ্রীচাপান একবার জয় লাভ করেন।

অপর সেমি ফাইনালে মুখোমুখি হবেন আমেরিকান জেমস ব্লেকি এবং চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বী থমাস বারডিচ।