২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাদার্স

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের শুক্রবারের খেলায় ব্রাদার্স ইউনিয়ন শেখ রাসেলকে ২--০ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে মোহামেডানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো ব্রাদার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

লীগে দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠলো ব্রাদার্স। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩১ পয়েন্ট।

শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ব্রাদার্সের পক্ষে লিটন এবং বদলী খেলোয়াড় তপু  ১ টি করে গোল করেন।

খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি।

৫২ মিনিটে ফাউল থেকে পাওয়া একটি ফ্রি কিক থেকে লিটন খান প্রথম গোল করে ব্রাদার্সকে এগিয়ে নিয়ে যান। অপর একটি ফ্রি কিক থেকে বদলী খেলোয়াড় তপু হিশাম ইনানির একটি পাস থেকে বল নিয়ে গোল করে জয় নিশ্চিত করেন।

খেলার প্রথমার্ধে কয়েকটি গোলের সূযোগ পেলেও শেখ রাসেল কাজে লাগাতে পারেনি।

১৪ মিনিটে ইউসুফ একটি সূযোগ মিস করেন। এর আগে মুক্তিযোদ্ধার বিপক্ষে হ্যাটট্রিক করা বুলবুল হানিফের একটি পাস থেকে সহজ একটি গোলের সূযোগ থেকে বঞ্চিত হন।

শনিবারের অপর ম্যাচে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ফরাশগঞ্জের বিপক্ষে খেলবে।