২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩য় বিকেএসপি কাপ হকি শুরু

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার থেকে শুরু হয়েছে ৩য় বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিমানবাহিনী প্রধান ও  বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম শুক্রবার প্রধান অতিথি হিসেবে সাতদিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন  করেন। 

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান, হকি ফেডারশেনের সাধারণ সম্পাদক শামসুল বারী এবং আরাফ অ্যাপারেলস’র ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম  এবং এশিয়া হকি ফেডারেশনের এ এস বাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) সবুজ শ্রীলংকাকে ৪--১ গোলে হারায় এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি ৪--০ গোলে বিকেএসপি সবুজ দলকে হারায়।

 অন্য এক খেলায় বিকেএসপি লাল মায়ানমার হকি দলকে ৪--১ গোলে হারায়। 

চারটি স্থানীয় ও তিনটি বিদেশী দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

 ৯ আগস্ট টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ১১ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের গ্র“পিং:

এ গ্র“প : বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) লাল, বিকেএসপি লাল, মায়ানমার।

বি গ্র“প : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি, বিকেএসপি সবুজ, বিএইচএফ সবুজ, শ্রীলংকা।