মহিলা হ্যান্ডবলে যশোর এবং পঞ্চগড় ফাইনালে
বেঙ্গল প্লাস্টিক অনুর্ধ্ব ১৯ মহিলা হ্যান্ডবলে শুক্রবার সেমিফাইনালে জয় পেয়ে যশোর এবং পঞ্চগড় ফাইনালে উঠেছে।
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে যশোর জেলা ২০ - ০৫ গোলে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১১--০৪ গোলে এগিয়ে ছিল। যশোরের পক্ষে খালেদা ৯ টি, শিলা ৭ টি এবং কামরুন্নাহার ৪ টি করে গোল করেন।
দ্বিতীয় সেমিফাইনালে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২০--০৭ গোলে রংপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১১--০২ গোলে এগিয়ে ছিল। পঞ্চগড়ের পক্ষে মায়া ৯ টি, শারমিন ও হ্যাপি ৩ টি করে গোল করেন।
