২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুষারের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দল স্বস্তিতে

হেডিংলিতেচার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ইয়র্কশায়ারের বিরুদ্ধে বাংলাদেশ এ দলের তুষার ইমরান সেঞ্চুরি হাকিয়েছেন। এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। তার সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল পরাজয়ের বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 10:10 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

স্বাগতিক ইয়র্কশায়ার দুই উইকেটে ৩৫৭ রান তুলে ডিক্লেয়ার দেয়ার পর বোলিং করতে নেমে বাংলাদেশ এ দলকে ৩২৫ রান অলআউট করে দেয়।

তুষার ইমরান ১৬৪ বল মোকাবেলা করে ১১৬ রান করেন। তার এ ইনিংসে ১৮টি চারের মার ছিল।  তিনি শাহরিয়ার নাফিসের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৭ রান যোগ করেন। শাহারিয়ার নাফিস ৪১ রান করেন। নাজিমুদ্দিন ৬০ এবং অলক কাপালি ৩৩ রান করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইয়র্কশায়ার দ্রুত দু’টি উইকেট হারায়। দিনের শেষে ইয়র্কশায়ারের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ৪৮ রান। ইয়র্কশায়ারের বোলার লুকাস ৪৯ রান দিয়ে পাঁচটি এবং ওয়াইনরাইট ৫৬ রানে তিন উইকেট তুলে নেন।