দাবা ফেডারেশনের নতুন সভাপতি আক্তার হোসেন
পরিকল্পনা সচিব আক্তার হোসেনকে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পূর্বের সভাপতি জাকির হোসেন খানের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আক্তার হোসেন জাতীয় ক্রীড়া পরিষদের সম্পাদক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
