মহিলা হ্যান্ডবলে পাঁচ দলের জয়
বেঙ্গল প্লাস্টিক অনুর্ধ্ব ১৯ মহিলা হ্যান্ডবলে বৃহস্পতিবার জয় পেয়েছে যশোর, পঞ্চগড়, বাগেরহাট, খুলনা ও চট্টগ্রাম মহানগরী জেলা ক্রীড়া সংস্থা।
সকালে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যশোর ২৭ - ০ গোলে জামালপুরকে, পঞ্চগড় ১৪ - ১ গোলে মুন্সীগঞ্জকে এবং চট্টগ্রাম মহনগরী ১৩ - ১১ গোলে হারায় খুলনাকে। আউটার স্টেডিয়াম হ্যান্ডবল মাঠে বিকেলে যশোর ২৭ - ৮ গোলে রংপুরকে, বাগেরহাট ৮ - ১ গোলে জামালপুরকে এবং খুলনা ১০ - ৫ গোলে মুন্সীগঞ্জকে পরাজিত করে।
