বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনে ইয়র্কশায়ারের বিশাল সংগ্রহ
হেলিংলিতে কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের ব্যাটসম্যান ম্যাথু উড এবং জো সেয়ারস টেস্ট ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে দুই উইকেটে ৩৫৭ রান তুলে ডিক্লেয়ার দিয়েছে। প্রথম উইকেট জুটিতে উড ও সেয়ারস ২৭২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
সেয়ারস ১১৫ রান করার পর তুষার ইমরানের বলে বোল্ড হয়ে যান। এ মৌসুমে ফার্স্ট ক্লাস ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
কিন্তু উড ডিক্লেয়ারের আগ পর্যন্ত খেলেছিলেন। তিনি ২৫২ বল মোকাবেলা করে ২০২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে বাউন্ডারি ছিল ২৮ টি ও ছক্কা একটি।
ইয়র্কশায়ারের ব্যাটসম্যান মাইকেল লেম্বকে ব্যক্তিগত ১৪ রানে বোল্ড করে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন শাহারিয়ার হোসেন।
এদিকে ব্যাটিং করতে নেম বাংলাদেশ ‘এ’ দল এক উইকেটে ২৫ রান তোলে। নাফিজ ইকবাল ব্যক্তিগত পাঁচ করার পর ইয়র্কশায়ারের বোলার জন ব্লেইনের ফাঁদে পড়ে এলবিডব্লিউ হন।
