২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের আর্জেন্টিনার কোচ ও ট্রেনার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে মঙ্গলবার রাতে ঢাকা এসে পৌঁছেছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি ও ট্রেনার ভিক্টর এরিয়েল কোলম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

প্রিমিয়ার লিগে আবাহনী ও ফরাশগঞ্জের মধ্যেকার ম্যাচটি দেখতে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যান কোচ ও ট্রেনার। ম্যাচ চলাকালীন সময় কোচ ক্রুসিয়ানি সাংবাদিকদের জানান বাংলাদেশের ফুটবল সম্পর্কে তার কোন ধারনাই নেই। অভিজ্ঞ ক্রুসিয়ানি ১৯৭৪ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ সিজার লুইস মেনত্তির সাথেও কাজ করেছেন।

এদিকে শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে আর্জেন্টিনার কোচ ও ট্রেনারের চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে সূত্র জানিয়েছে।