২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ মহিলা হ্যান্ডবলের যাত্রা শুরু

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বুধবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শুরু হয়েছে বেঙ্গল প্লাস্টিক অনুর্ধ্ব ১৯ মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট-২০০৫।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিকেল সাড়ে তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমেিটডের মহাব্যবস্থাপক (প্রশাসন) লে: কর্ণেল (অব) মোহাম্মদ আরেফুর রহমান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিন চারটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা ১৮ - ৭ গোলে মুন্সীগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে হারায়।

এছাড়া সকালে টুর্নামেন্টের প্রথম খেলায় রংপুর জেলা দল ৭ - ২ গোলে বাগেরহাট জেলা দলকে, দ্বিতীয় খেলায় পঞ্চগড় জেলা দল ১৯ - ৪ গোলে খুলনা জেলা দলকে এবং তৃতীয় খেলায় যশোর জেলা দল ২৯ - ৪ গোলে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে।