ব্রাজিল দলে ডাক পেয়েছেন রোনালদো
রিয়েল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদো ক্রোয়েশিয়া সফরের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন।
২২ সদস্যের ব্রাজিল দল ১৭ আগস্ট ক্রোয়েশিয়া সফরে যাবে।
জাতীয় দলের ম্যানেজার কার্লোস আলবার্তো পেরেরা রোনালদোকে দলে নেয়ার কথা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ব্রাজিল দলে আরও আছেন সান্টোসের স্ট্রাইকার রবিনহো, যিনি এক মাস ব্রাজিলিয়ান ক্লাবের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। এই মাসের শেষের দিকে তিনি স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে যোগ দেন।
দলে নতুন মুখ সান্টোসের আরেক ফুটবলার রিকার্ডিনহো, ডিফেন্ডার আলেক্স, ইন্টার মিলানের গোলকিপার জুলিও সিজার।
