২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শ্রীলঙ্কার ৫০ রানের জয়

ইন্ডিয়ান অয়েল ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ রানের জয় পেয়েছে। টুর্নামেন্টে এটি শ্রীলঙ্কার দ্বিতীয় জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 10:18 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শ্রীলঙ্কান দলপতি মারভান আত্তাপাতু (৭০) ও কুমার সাঙ্গাকারা (৭৯) দ্বিতীয় উইকেট জুটিতে মূল্যবান ১৩৮ রানের ওপর ভর করে শ্রীলঙ্কা ছয় উইকেটে ২৪১ রানের স্কোর গড়ে তোলে।

শ্রীলঙ্কান পেসার পারভেজ মারুফ মাত্র নয় রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট।

স্মিথ ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন, যার মধ্যে দু’টি ছক্কা ছিল।

কিন্তু তার ইনিংসটিকে আরও প্রসারিত করার আগেই শ্রীলঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরণ তাকে বোল্ড করে প্যাভিলিয়ানে ফেরত পাঠান। খবর বিভিন্ন বার্তা সংস্থা।

গত রোববার ভারতের কাছে পরাজিত হবার পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

রংগিরি স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কান দলপতি আত্তাপাতু প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

ইনজুরির কারণে খেলতে না পারা সনথ জয়সুরিয়ার স্থলে খেলতে নামা উপল থারাঙ্গা বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন। তিনি ক্যারিবিয়ান ডেব্যুট্যান্ট বোলার বাটলারের বল পুল করার চেষ্টা করলে বল ব্যাটে না লেগে সরাসরি প্যাডে লাগে। আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করেন।

আত্তাপাতু এবং সাঙ্গাকারা ধীর গতিতে ইনিংসের চাকা সচল রাখে। নবম ওভারে বাটলারের দুটি ডেলিভারি বাউন্ডারির বাইরে পাঠিয়ে আত্মবিশ্বাস ফিরে পান আত্তাপাতু।

আত্তাপাতু ব্যক্তিগত ৭০ রান করার পর রান আউট হন।

মাহেলা জয়াবর্ধনার ইনিংসটি ছিল ছোট এবং উত্তেজনাময়। লসনের ওভারে মিড উইকেট দিয়ে ছক্কা মারার পর স্মিথের বলে বোল্ড হয়ে যান।

তিলাকারাতেœ দিলশানও রান আউট হন।

কিন্তু রাসেল আরনল্ড এবং উপল চন্দনা দলের হাল ধরেন এবং দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেন।

ব্যাটিং করতে নেমে উইন্ডিজ দল ব্যাটিং বিপর্য়ের সম্মুখীন হয়। দুইজন ওপেনারকেই ফিরিয়ে দেন মারুফ। মারুফের একটি দ্রুত গতির বলে বোল্ড হয়ে যান রামদাস এবং ক্যাচ আউট হন জ্যাভিয়ার মার্শাল।

এরপর দিলহারা ফার্নান্দো ওয়েস্ট ইন্ডিয়ান জোসেফকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন। চন্দরপলও দিলহারার শিকারে পরিণত হন। চন্দরপল কট এন্ড বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরে আসেন।

রিকার্ডো পাওয়েল ব্যক্তিগত দুই রানের মাথায় মারুফের বলে আউট হন। রামদাস ব্যক্তিগত ২৯ রান করার পর চন্দনার বলে আউট হন। বাকি উইকেট দু’টি পান মুরালিধরণ এবং দিলশান।