স্কুল কাবাডির শিরোপা জিতল আনসার উচ্চ বিদ্যালয়
আনসার ও ভিডিপি উচ্চ বিদ্যালয় স্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। মঙ্গলবার ফাইনালে আনসার উচ্চ বিদ্যালয় ৪৪ - ৪২ পয়েন্টে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়
টুর্নামেন্টের মিনি স্কুল বিভাগে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৮ - ৪৬ পয়েন্টে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
