ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার পল কলিংউড
অলরাউন্ডার পল কলিংউড সোমবার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন।
ইংল্যান্ডের কোচ ডানকান ফ্লেচার এবং অধিনায়ক মাইকেল ভন এডবাস্টনের ক্রিজ পরিদর্শন করার পরই ২৯ বছর বয়সি কলিংউডকে দলে নেয়ার সিদ্ধান্ত নেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কলিংউড ২০০৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ৮০টি ওয়ান ডে ম্যাচ অংশ নিয়েছেন।
অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
