এশিয়া একাদশের অধিনায়ক ইনজি
আফ্রো এশিয়া ক্রিকেট সিরিজে পাকিস্তান দলপতি ইনজামাম উল হককে এশিয়ান একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। এই মাসের শেষের দিকে এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদেশের মধ্যে তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৭, ২০ ও ২১ আগস্ট ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকায় অনুুষ্ঠিত হবে।
ইনজামাম বলেন, এটা আমার এবং দেশের জন্য এক বড় সম্মান।
আফ্রিকা একাদশের পক্ষে প্রথম দুই ম্যাচ অধিনায়ত্ব করবেন শন পোলক এবং একটি ম্যাচ অধিনায়ত্ব করবেন গ্রায়েম স্মিথ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আফ্রিকা একাদশ ঃ গ্রায়েম স্মিথ, শন পোলক, বুটা ডিপেনার, এবি ডি ভিলিয়ার, জ্যাক ক্যালিস, এ্যাশওয়েল প্রিন্স, মন্ডে মন্ডে জনডেকি, অলবি মরকিল, মার্ক বাউচার, জ্যাক রুডলফ, নিকি বোয়ে, জাস্টিন ওনটং, ডেল স্টেইন, স্টিভ টিকোলো, কলিন্স ওবুইয়া, টমাস ওদেয়ো, হিথ স্ট্রিক, টাটেন্ডা টাইবু এবং এন্ডি ব্লিগনট।
এশিয়া একাদশ ঃ ইনজামাম উল হক, ইউসুফ ইউহানা, শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, নাভেদ উল হাসান, শোয়েব আখতার, রাহুল দ্রাবিড়, বিরেন্দ্র শেওয়াগ, ইরফান পাঠান, অনীল কুম্বলে, কুমারা সাঙ্গাকারা, সনথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরণ, চামিন্দা ভাস, এবং মোহাম্মদ আশরাফুল।
