২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে অস্ট্রেলিয়া

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এ তথ্য প্রকাশ করেছে। অস্ট্রেলিয়া ১৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:56 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

অস্ট্রেলিয়া গত মাসে অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৯ রানের জয় পায়। বৃহস্পতিবার থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া যদি অ্যাশেজ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে পরাজিত করতে পারে তাহলে অসি বাহিনী ১৩৮ পয়েন্ট এগিয়ে যাবে। ২০০৩ সালে র‌্যাঙ্কিংয়ের নতুন নিয়ম চালুর পর থেকে অস্ট্রেলিয়া সর্বোচ্চ টেস্ট র‌্যাঙ্কিংয়ের স্থানটি দখল করে রেখেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

১ আগস্ট ২০০১ থেকে ৩১ জুলাই ২০০২ সময় পর্যন্ত ইংল্যান্ড বিভিন্ন ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতকে পরাজিত করে এবং নিউজিল্যান্ডের সাথে ড্র করে তাদের রেটিংয়ে তিন পয়েন্ট যুক্ত করে ১১৪ পয়েন্টে আসে। অ্যাশজ সিরিজে ৪--১ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের পয়েন্ট দাড়ায় ১১১।

ভারত পূর্বের র‌্যাঙ্কিংয়ের সময়ে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়। ভারত ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। নতুন নিয়মের আলোকে এটাই ভারতের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

১০০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা র‌্যাঙ্কিংয়ে চতুর্থ অবস্থানে আছে।

নিউজিল্যান্ড সপ্তম অবস্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৯৯।

চার পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা ষষ্ঠ অবস্থানে রয়েছে।

পাকিস্তানও র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছে। তাদের পয়েন্ট ৯৫।

জিম্বাবুয়ে ১১ পয়েন্ট হারিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।

এই বছরে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তার পরও বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ের সর্বনিুে অবস্থান করছে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিভিন্ন দলের অবস্থ্ান ঃ

১/ অস্টেলিয়া       ১৩৩ (১৩২)

২/ ইংল্যান্ড          ১১৪  (১১১)

৩/ ভারত            ১১১  (১০৭)

৪/ দক্ষিণ আফ্রিকা   ১০০ (১০০)

৫/ নিউজিল্যান্ড      ৯৯   (৯৭)

৬/ শ্রীলঙ্কা            ৯৮  (১০২)

৭/ পাকিস্তান          ৯৫  (১০০)

৮/ ওয়েস্ট ইন্ডিজ    ৭৪   (৭৩)

৯/ জিম্বাবুয়ে          ৩০   (৪১)

১০/ বাংলাদেশ         ৬   (৫)