২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলে আরও ছয়টি দল এন্ট্রি জমা দিয়েছে

নিটল - টাটা ষষ্ঠ জাতীয় ফুটবল লিগে অংশগ্রহনের জন্য সোমবার আরও ছয়টি দল এন্ট্রি জমা দিয়েছে। সব মিলিয়ে এন্ট্রি জমা দেয়া দলের সংখ্যা ৪৩ এ দাঁড়ালো । এর আগে রোববার ৩৭ টি দল এন্ট্রি জমা দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সোমবার যে ছয়টি দল এন্ট্রি জমা দিয়েছে সেগুলো হচ্ছে- আব্দুল লতিফ স্মৃতি সংসদ (গোপালগঞ্জ), পদ্মা কেসি (নাটোর), মুন লাইট এসসি (রংপুর), নীলফামারী জেলা খেলোয়াড় কল্যান সমিতি, বাংলাদেশ পুলিশ ও লক্ষ্মীপুরের একটি দল, তবে তারা তাদের দলের নাম পাঠায়নি।

এছাড়া রোববার এন্ট্রি জমা দেয়া দলগুলো হচ্ছে- নব নবীন সমাবেশ কাব (মুন্সীগঞ্জ), বিল্পব সংঘ (গাজীপুর), এমএসসি (ময়মনসিংহ), মুসলিম রেনেসা কাব (টাঙ্গাইল), কাচারীপাড়া এসসি (জামালপুর), গাইটাল এসসি (কিশোরগঞ্জ), এমএসসি (ফরিদপুর), সুপার ইলেভেন ব্রাদার্স কাব (শরীয়তপুর), এমএসসি (বরিশাল), আফছার স্মৃতি সংসদ (পটুয়াখালী), টাউন কাব (খুলনা), আজাদ এসসি (যশোর), বলাকা এসসি (নড়াইল), ক্রিসেন্ট কাব (কুষ্টিয়া), দারিয়াপুর যুব ক্রীড়া সংঘ (মেহেরপুর), দিগন্ত প্রসারী (রাজশাহী), প্রবাহ সংসদ (নওগাঁ), এনসিসি (চাঁপাইনবাবগঞ্জ), সান শাইন কাব (বগুড়া), সোনালী ধরলা কাব (কুড়িগ্রাম), ব্রীজ রোড এসসি (গাইবান্ধা), ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি (দিনাজপুর), সাম্য ও ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠি (ঠাকুরগাঁও), রিয়েল বেঙ্গল কাব (সুনামগঞ্জ), এমএসসি (চট্টগ্রাম), রামু ব্রাদার্স ইউনিয়ন (কক্সবাজার), ঠিকাদার কল্যান সমিতি (বান্দরবান), এমএসসি (রাঙ্গামাটি), আগমনী কাব (নোয়াখালী), সকার কাব (ফেনী), হিডেন হিরো কাব (কুমিল্লা), এমএসসি (চাঁদপুর), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ রাইফেলস।