২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার কোচ ও ট্রেইনার ঢাকায় আসছেন মঙ্গলবার

আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এবং ট্রেইনার পিটার কোলম্যান মঙ্গলবার ঢাকায় আসছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

অভিজ্ঞ ক্রুসিয়ানি ১৯৭৪ সালে বিশ্বকাপ জয়ী দলের কোচ সিজার লুইস মেনেত্তির তত্ত্ববধানে কাজ করেন। এর আগে ক্রুসিয়ানিকে অনুর্ধ্ব ২৩ দলের কোচ এবং ভিসেন্ত্র্রে কায়েতানো রদরিগুয়েজকে জাতীয় দলের কোচ হিসেবে বাছাই করা হয়। কিন্তু রদরিগুয়েজের দাবি অনুযায়ী, মাসিক ১০ হাজার ডলার বেতন সংস্থান করতে না পারায় তার নাম বাদ দেয়া হয়।

এরপর মাসিক চার হাজার ডলার বেতনে ক্রুসিয়ানির ব্যাপারে অগ্রসর হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।