জাতীয় সিনিয়র কুস্তি চ্যাম্পিয়নশীপের সময় পরিবর্তন
জাতীয় সিনিয়র কুস্তি চ্যাম্পিয়নশীপ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ আগস্টের বদলে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এই প্রতিযোগিতা শুরু হবে ১৩ সেপ্টেম্বর।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন অনিবার্য কারণবশত প্রতিযোগিতার সময় পরিবর্তন করেছে বলে জানায়।
