২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কাবাডির ফাইনালে মানিকনগর ও দারুস সালাম প্রাথমিক বিদ্যালয়

মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিনি স্কুল কাবাডির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আউটার স্টেডিয়ামে সোমবার সেমিফাইনালে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩ - ৪৯ পয়েন্টে বাঘবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপর সেমিতে দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৮ - ৭০ পয়েন্টে হারায় সবুজ বিদ্যা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।