২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রো-এশিয়া কাপের এশিয়া স্কোয়াডে আশরাফুল

আসন্ন আফ্রো-এশিয়া কাপে এশিয়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কৃতি ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল-হককে অধিনায়ক করে সোমবার দুবাইতে এ এশিয়া স্কোয়াড ঘোষণা করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বাংলাদেশের অপর দুই ক্রিকেটার খালেদ মাসুদ ও মাশরাফি বিন মুর্তজা দলে অতিরিক্ত খেলোয়ার হিসেবে রয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় ১৭ থেকে ২১ আগস্ট অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের জন্য সোমবার দুবাইতে ঘোষিত ১৫ সদস্যের শক্তিশালী এশিয়া স্কোয়াডে ইনজামাম-উল-হকের ডেপুটি হিসেবে থাকবেন ভারতের রাহুল দ্রাবিড়। ঘোষিত দলে পাকিস্তানের সর্বাধিক পাঁচ ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। এছাড়া ভারতের তিনজন, শ্রীলংকার চারজন ও বাংলাদেশের একজন চুড়ান্ত স্কোয়াডে ঠাঁই করে নিয়েছেন।

নির্বাচক প্যানেলে ছিলেন, পাকিস্তানের মাজিদ খান, ভারতের রবি শাস্ত্রী, শ্রীলংকার গ্রায়েম ল্যাবরয় ও বাংলাদেশের মোহাম্মদ শফিকুল হক হীরা। টুর্নামেন্টের জন্য আফ্রিকা একাদশ এখনও নির্বাচন করা হয়নি।

এশিয়া স্কোয়াড: ইনজামাম উল হক (অধিনায়ক), রাহুল দ্রাবিড়, বিরেন্দর শেওয়াগ, কুমার সাঙ্গাকারা, সনথ জয়সুরিয়া, ইউসুফ ইউহানা, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, মুত্তিয়া মুরলিধরন, চামিন্দা ভাস, নভেদ উল হাসান, ইরফান পাঠান, মোহাম্মদ আশরাফুল, অনিল কুম্বলে, শোয়েব আখতার। অতিরিক্ত : মারভান আতাপাত্তু, মাশরাফি বিন মুর্তজা ও খালেদ মাসুদ।