২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সিডিজ টাইটেল জিতে নিলেন আগাসি

আন্দ্রে আগাসি চতুর্থবারের মতো লস এঞ্জেলসে মার্সিডিজ বেঞ্জ শিরোপা জয় করেছেন। গিলস মোলারকে রোববার সরাসরি সেটে পরাজিত করে তিনি এক রকম প্রতিশোধই নিয়েছেন। দীর্ঘ দুই মাস জটিল নার্ভ সমস্যায় ভোগার পর কোর্টে ফিরে আসা ৩৫ বছর বয়সী আগাসি মার্সিডেজ--বেঞ্জ কাপ ফাইনালে লুক্সেবার্গের মোলারকে ৬--৪, ৭--৫ সেটে পরাজিত করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

গত আগস্টে ওয়াশিংটন সেমিফাইনালে মোলার ৬--৪, ৭--৫ সেটে আগাসিকে পরাজিত করেন। লস এঞ্জেলস’র ফাইনাল ২২ বছর বয়সী মোলারের টেনিস ক্যারিয়ারে দ্বিতীয় ব্যর্থতা। এ ফাইনালে দ্বিতীয়বারের মত তিনি শিরোপা জয় করতে পারেননি। আগাসি ১৯৯৮, ২০০১ এবং ২০০২ এর পর এবার আবারও শিরোপা জয়ের স্বাদ পেলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

লস এঞ্জেলস শিরোপা জয়ের মধ্যে দিয়ে আগাসি তার ক্যারিয়ারের ৬০তম শিরোপা জয়ের গৌরব অর্জন করলেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আগাসির অবস্থান এখন ৬ আর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে মোলারের অবস্থান এখন ৭৫।