২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আগামি সপ্তাহেই ফিরছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার এই কথা জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

স্লো ওভার রেটের কারণে আইসিসি গাঙ্গুলিকে ছয় ম্যাচের জন্য বহিস্কার করে। সম্প্রতি আইসিসি গাঙ্গুলির শাস্তি কমিয়ে চার ম্যাচে নামিয়ে আনে।

৩৩ বছর বয়সি গাঙ্গুলি আগামি সোমবার শ্রীলঙ্কায় ভারতীয় দলের অন্য সদস্যদের সাথে যোগ দেবেন এবং ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচ গুলোতে খেলতে পারেন। ক্রিকেট বোর্ডের মুখপাত্র গৌতম দাসগুপ্ত এ কথা বলেন।

দাসগুপ্ত বলেন, সৌরভকে ১ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাঠানোর জন্য আমরা সকল ব্যবস্থা করছি।