অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে আলিম দারের পরিবর্তে বাউডেন
নিউজিল্যান্ডের আম্পায়ার বিলি বাউডেন এজবাস্টনে অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের পরিবর্তে মাঠে নামবেন।
স্ত্রীর অসুস্থতার জন্য তিনি পাকিস্তানে ফিরে যাচ্ছেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানায়, এজবাস্টনে আগামি বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচে বাউডেন এবং রুডি কোয়ার্টজেন আম্পারিং করবেন এবং সিরিজের তৃতীয় ম্যাচে বাউডেনের সাথে দায়িত্ব পালন করবেন স্টিভ বাকনর।
