মার্সিডিজ-বেঞ্জ কাপ টুর্নামেন্টের ফাইনালে আগাসি
আমেরিকান আন্দ্রে আগাসি ৩৮০,০০০ ডলার মূল্যোর মার্সিডিজ-বেঞ্জ কাপ টুর্নামেন্টে ৬-৪, ৬-২ সেটে আর্জেন্টাইন জুয়ান ইগনাসিও চিলাকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।
৩৫ বছর বয়সি আগাসি সম্প্রতি নিতম্বের ইনজুরি থেকে সেরে উঠেছেন। ফেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে তিনি ইনজুরির শিকার হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
৪৭তম বাছাইকৃত চিলাও কুঁচকির ইনজুরি কাটিয়ে এই টুর্নামেন্টের মাধ্যমে কোর্টে ফিরেছেন।
