এমআরআই স্ক্যান করাতে যাচ্ছেন জয়সুরিয়া
শ্রীলঙ্কান ওপেনিং ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ চলাকালে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। আর এ কারণে ৩১ জুলাই কলম্বো ফিরে গিয়ে এমআরআই স্ক্যান করাবেন।
৩০ জুলাই ইন্ডিয়ান অয়েল কাপের প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের নেয়া একটি শর্ট ঝাপিয়ে ধরতে গেলে জয়সুরিয়া কাঁধে আঘাত পান।
৩৬ বছর বয়স্ক অভিজ্ঞ জয়সুরিয়া ব্যথা সত্তেও পেনকিলার নিয়ে ব্যাট করতে নামেন এবং শ্রীলঙ্কা দলকে পথ দেখিয়ে তিন উইকেটের জয় এনে দেন। তিনি ৪৩ রান করে অপরাজিত থাকেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শ্রীলঙ্কান ক্রিকেট দলের সার্জন ড. ডেভিড ইয়াং ম্যাচ চলাকালে মাঠেই ছিলেন এবং সরে যাওয়া হাড়টিকে যথাস্থানে বসিয়ে দেন।
ডেভিড বলেন, সনথ জয়সুরিয়া ২০০২ সালে মরক্কোতে ওয়ান ডে ম্যাচে একই স্থানে ব্যথা পেয়েছিলেন।
