২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সাঁতার প্রতিযোগিতার ১০০ মিটার বাটারফ্লাইয়ে ক্রুকারের স্বর্ণ পদক জয়

ইয়ান ক্রুকার ১১তম বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে স্বর্ণ পদক জয়ের সাথে নতুন বিশ্ব রেকর্ডও গড়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 10:12 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বর্তমান চ্যাম্পিয়ন ক্রুকার ৫০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন, যা তার পূর্বের রেকর্ডের চাইতে দশমিক ৩৬ সেকেন্ড সময় কম। আমেরিকান ফেলেপ এক দশমিক ২৫ সেকেন্ড পিছিয়ে থেকে সিলভার এবং ইউক্রেনিয়ান এন্ড্রি সারডিনোভ ৫২ দশমিক আট সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।

দক্ষিণ আফ্রিকান প্রতিদ্বন্দ্বী রোনাল্ড স্কোইম্যান ৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে স্বর্ণ পদক জয়ের মাধ্যমে টুর্নামেন্টে দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেলেন। তিনি সময় নেন ২১ দশমিক ৬৯ সেকেন্ড। বিশ্ব রেকর্ডধারী আলেকজেন্ডার পোভসের গড়া ২১ দশমিক ৬৪ সেকেন্ডের চাইতে মাত্র দশমিক ০৫ সেকেন্ড বেশি।

৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে ২১ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ক্রোয়েট প্রতিদ্বন্দ্বী ডিউজি ড্রাগেনজা। পোলেন্ডের প্রতিদ্বন্দ্বী বারটোজ কিজিরোসস্কি ২১ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান লাভ করেন।

এদিকে অস্ট্রেলিয়া মহিলাদের ৪  ১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছে। সোফিয়া এডিংটেন, লিসেল জোন্স, জেসিচ শেপার এবং লিবি লেনটোন সম্মলিতভাবে সময় নেন তিন মিনিট ৫৭ দশমিক ৪৭ সেকেন্ড।