মার্সিটিজ বেঞ্জ কাপ টেনিসের সেমি ফাইনালে আগাসি
আন্দ্রে আগাসি শুক্রবার মার্সিটিজ-বেঞ্জ কাপ টেনিসের কোয়ার্টার ফাইনালে ৬-২, ৩-৬, ৬-৪ সেটে প্যারাড্রন শ্রীচাপানকে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়েছেন।
৩০ জুলাই সেমি ফাইনালে তিনি মুখোমুখি হবেন আর্জেন্টাইন জুয়ান ইগনাসিও চিলার। চিলার ৬-৪, ৭-৬ (৩) সেটে জ্যাভিয়ার মালিসিকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।
দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবেন স্লোভাকিয়ান ডমিনিক হারবাটি এবং লুক্সেমবার্গের প্রতিদ্বন্দ্বী জাইলস মুলার।
দ্বিতীয় বাছাই হারবাটি ৪-৬, ৭-৬ (৯), ৬-২ সেটে ব্রাজিলিয়ান রিকার্ডো মিলোকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেন।
বা হাতি মুলার ৭-৬ (৫), ৭-৫ সেটে রোবি জিনিপ্রিকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছেন।
