২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে জয়সাকেও হারাচ্ছে শ্রীলঙ্কা

স্বাগতিক শ্রীলঙ্কা দলের বাহাতি ফাস্ট বোলার নুয়ান জয়সা ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ওপেনিং ম্যাচে ইনজুরির কারণে অংশ নিতে পারবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচ চলাকালে জয়সা পায়ের মাংসপেশীতে টান খায়। তিনি মেডিকেল চিকিৎসার জন্য কলম্বো ফিরে গিয়েছেন।

অভিজ্ঞ ফাস্ট বোলার চামিন্দা ভাসও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় ইনজুরির শিকার হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জয়সার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার প্রদীপ জয়প্রকাশধরন।

২০ বছর বয়সি ডানহাতি জয়প্রকাশধরন এ পর্যন্ত ১২টি ফাস্ট ক্লাস ম্যাচ খেলেছেন। গত সোমবার ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চলাকালে তিনি নির্বাচকদের দৃষ্টি কাড়েন। তিনি ৩৫ রানের বিনিময়ে ভারতের প্রথম সারির তিন উইকেটের পতন ঘটিয়ে নির্বাচকদের মনোযোগ আকর্ষণ করেন।