২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংক ডিভিশন ফুটবলে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে আরামবাগকে

প্রিমিয়ার ব্যাংক ডিভিশন ফুটবল লীগের ফিরতি লীগের শুক্রবারের খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ২-০ গোলে আরামবাগকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি। ৭৪ মিনিটে পল এবং ৮৪ মিনিটে কাঞ্চন জয়ী দলের পক্ষে ১ টি করে গোল করেন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় মুক্তিযোদ্ধা জয় পেলেও প্রথম গোল করার সূযোগ পেয়েছিল আরামবাগ।

২৮ মিনিটে একটি পেনাল্টির সূযোগ পেলেও আরামবাগ অধিনায়ক ইমরুল তা কাজে লাগাতে পারেনি।

এরপর ৪২ মিনিটে মুক্তিযোদ্ধা প্রথম একটি সূযোগ পেলেও গোল করতে পারেনি।

খেলার ৭৪ মিনিটে মুক্তিযোদ্ধা প্রথম গোল পায় পেনাল্টি থেকেই। খেলার ৮৪ মিনিটে বদলী খেলোয়াড় চপল দ্বিতীয় গোলটি করেন।

শনিবার লীগের অপর খেলায় শেখ রাসেল আবাহনীর মুখোমুখি হবে।