২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কাবাডিতে বাগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সবুজ বিদ্যানিকেতন কোর্য়াটর ফাইনালে

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত স্কুল কাবাডিতে বাগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সবুজ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কোর্য়াটর ফাইনালে উন্নীত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আউটার স্টেডিয়ামের কাবাডি মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৮-৩৯ পয়েন্টে ধউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে গ গ্রুপের চ্যাম্পিয়ন হয়।

দ্বিতীয় খেলায় সবুজ বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৪-৩৭ পয়েন্টে হু.মুহ. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ঘ গ্রুপের চ্যাম্পিয়ন হয়।

দিনের শেষ খেলায় মান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫-৩৬ পয়েন্টে কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।