প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে হারিয়েছে দিপালী যুব সংঘকে
প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের শুক্রবারের খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে দিপালী যুব সংঘকে হারিয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফরাশগঞ্জের অধিনায়ক ওয়ালিদ দু’টি এবং আদাফা ও রিপন ১ টি করে গোল করেন। পরাজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন রুবেল।
খেলার প্রথমার্ধেই ফরাশগঞ্জ ২-১ গোলে এগিয়ে ছিলো।
খেলার ৮ম এবং ১৩ মিনিটে ওয়ালিদ দু’টি গোল করেন। খেলার ৪৫ মিনিটে দিপারীর রুবেল একটি গোল করে ব্যবধান কমান ২-১ এ।
খেলার ৮১ মিনিটে আফাদা এবং ৮৪ মিনিটে রিপন ১ টি করে গোল করেন।
