২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটালিয়ান জায়ান্ট এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে শিকাগো ফায়ারকে

ইটালিয়ান জায়ান্ট এসি মিলান বুধবার সোলডিয়ার মাঠে শিকাগো ফায়ার ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 01:28 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সফরকারী এসি মিলান ম্যাচের ২১ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায়। অভিজ্ঞ ডিফেন্ডার পাওলো মালদিনি বল এগিয়ে দিলে ফরওয়ার্ড ক্রিশ্চিয়ান ভিয়েরি বল নিয়ে ডিবক্সের মধ্যে ডুকে পড়লে তাকে ফাউল করে শিকাগো ফায়ার ক্লাবের ডিফেন্ডার।

ভিয়েরি পেনাল্টি শর্ট নিলে বল গিয়ে আঘাত করে ফায়ার ক্লাবের গোলকিপার জার্চ থ্রোনটোনের বুকে। তবে গোলকিপারের গায়ে লেগে ফিরে আসা বলটি তিনি টোকা দিয়ে জালে জড়িয়ে দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এক মিনিট পরেই গোল পরিশোধ করে ফায়ার। প্রায় ১৮ গজ দুর থেকে ফায়ারের ক্রিস রোফি বাম পায়ে দুর্দান্ত শর্ট নিয়ে এসি মিলানের গোলকিপার ভেলিরিও ফায়োরি তা ধরতে ব্যর্থ হন।

খেলার ৭৬ মিনিটের মাথায় এসি মিলান দ্বিতীয় গোলের দেখা পায়। গোলটি করেন আলবার্তো গ্ল্যারাদিনো।

সফরকারী এসি মিলান ইনজুরি টাইমে শেষ গোল করে।