পাকিস্তান সফরসূচী চূড়ান্ত করেছে ইংল্যান্ড
পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠেয় টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ইংল্যন্ড সফরসূচি চূড়ান্ত করেছে।
এ সফরে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে দীর্ঘ দিন আলোচনার পর ইংল্যান্ড সফরসূচি চূড়ান্ত করে।
সফর শুরু হবে ২৬ অক্টোবর থেকে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর মুলতানে। দ্বিতীয় টেস্ট হবে ২০ নভেম্বর ফয়সালাবাদে এবং তৃতীয় টেস্ট হবে ২৯ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইংল্যান্ড টেস্ট ম্যাচগুলোর আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ ৩১ অক্টোবর রাওয়ালপিন্ডিতে। তবে যদি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ হয় তাহলে সময়সূচী অনুযায়ী তৃতীয় ও চূড়ান্ত দিনের খেলা নাও হতে পারে।
টেস্ট সিরিজের পর ১১ দিনের মধ্যে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে। দুইটি ম্যাচ খেলা হবে লাহোরে, একটি করাচিতে এবং বাকি দু’টি রাওয়ালপিন্ডিতে।
