২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিক টেনিসের কোয়ার্টার ফাইনালে গ্রোনফেল্ড

শীর্ষ বাছাই লিন্ডসে ডেভেনপোর্ট ৫৮৫,০০০ ডলার মূল্যের ব্যাঙ্ক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিক টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জার্মান প্রতিদ্বন্দ্বী এন-লিনা গ্রোনফেল্ডের বিরুদ্ধে খেলার সময় পঞ্চম গেমের পর নিতম্বের ইনজুরির কারণে ম্যাচ থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 11:33 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মার্কিন প্রতিদ্বন্দ্বী ডেভেনপোর্ট পায়ের মাংসপেশীতে ব্যথা অনুভব করার পর খেলা থেকে সরে দাঁড়ান।

গত ২ জুলাই উইম্বেলডন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভেনাস উইলিয়ামসের বিরুদ্ধে খেলার সময় তিনি ইনজুরির শিকার হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জার্মান গ্রোনফেল্ড কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ষষ্ঠ বাছাই ন্যাটহালি ডিচির ।

গত বুধবার ডিচি মার্কিন প্রতিদ্বন্দ্বী কিম ক্লিজেসটারকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।