বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ফেলেপের স্বর্ণ জয়
ছয়বারের অলিম্পিক স্বর্ণ পদক জয়ী মাইকেল ফেলেপ হতাশা কাটিয়ে উঠে আবারও নিজের ক্ষমতা প্রমাণ করলেন।
১১তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে সপ্তম স্থানের অধিকারী হলেও ২০০ মিটারে শিরোপা জয় করেছেন।
মহিলাদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নিজের রেকর্ড ভেঙ্গে জেডরেজাক স্বর্ণ পদক জয় করেছেন।
জেডরেজাক সময় নেন দুই মিনিট পাঁচ দশমিক ৬১ সেকেন্ড। তার আগের রেকর্ডটি ছিল দুই মিনিট পাঁচ দশমিক ৭৮ সেকেন্ড, যা তিনি ২০০২ সালের ৪ আগস্ট বার্লিনে গড়ে ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফেলেপ ও মেগনিনি পুরুষ বিভাগের ১০০ মিটার ফ্রি-স্টাইল টাইটেল জয় করেছেন। তিনি দক্ষিণ আফ্রিকান রোনাল্ড চোইম্যান এবং রিক নিথিংকে পেছেনে ফেলে স্বর্ণ পদক জয় করেন।
অস্ট্রেলিয়ান গাইয়ান রুনি মহিলাদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে স্বর্ণ পদক জয় করেন। তিনি সময় নেন ২৮ দশমিক ৬৩ সেকেন্ড। চীনা প্রতিদ্বন্দ্বী গেও চেং ২৮ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং জার্মান এন্টি বাসচেসচুলি ২৮ দশমিক ৭২ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান দখল করেন।
