২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভের শাস্তি কমিয়ে দিলো আইসিসি

সৌরভ গাঙ্গুলির উপর ছয় ম্যাচের যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইসিসি তা কিছুটা কমলো। আইসিসি’র বিতর্কিত সিদ্ধান্তের কমিশনার বিচারক অ্যালবি স্যাখস বৃহস্পতিবার সৌরভের ছয় ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 01:37 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এর ফলে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় সৌরভের খেলার সম্ভাবনা বাড়লো।

চলতি বছর এপ্রিলে আমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ব করেছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এর বিপক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে বিচারক স্যাখস রায়ে বলেন, সৌরভ ইচ্ছে করে সময় নষ্ট করেননি। কিন্ত ঐ সময়ের চাপটা তিনি ঠিকমতো সামাল দিতে পারেননি। তবে অধিনায়ক হিসেবে দায় তারই। অতএব শাস্তি তাকেই পেতে হবে। স্যাখস স্পষ্ট ভাষায় বলেছেন, আইসিসি’র কোড অব কন্ডাক্টে এ ধরণের শাস্তির কোনও বিধান নাই বলে যারা দাবি করছেন, তারা ভুল করছেন। তবে পাশাপাশি তিনি কিছু পরিবর্তনের সুপারিশও করেছেন।

সৌরভ ইতোমধ্যে দু’টি ম্যাচ দলের বাইরে ছিলেন। শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দলে থাকা সেীরভ আরও দু’ম্যাচ পর অধিনায়ক রাহুল দ্রাবিড়ের নের্তৃত্বে মাঠে নামবেন কিনা সেজন্য ক্রিকেটপ্রেমীদের কিছুদিন অপেক্ষা করতে হবে।