স্কুল দাবায় মাসুম অপরাজিত চ্যাম্পিয়ন
সপ্তম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবার ষষ্ঠ থেকে দশম শ্রেনী বিভাগে ধর্মরাজিক অনাথ স্কুলের মাসুম হোসেন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। নয় ম্যাচে মাসুমের সংগ্রহ আট পয়েন্ট।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে এই বিভাগে রানার্স আপ হয়েছে অপরাজেয় বাংলাদেশের মোহাম্মদ সাঈদ হোসেন।
টুর্নামেন্টের কেজি থেকে পঞ্চম শ্রেনী বিভাগে আট পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আব্দুল্লাহ আল সাইফ। সাড়ে সাত পয়েন্ট সংগ্রহ করে অনিরুদ্ধ মজুমদার রানার্স আপ হয়েছে। এই বিভাগে তৃতীয় হয়েছে কলকাতার সায়ান মজুমদার।
বালিকাদের বিভাগে কলকাতার সাথী মজুমদার চ্যাম্পিয়ন, সুকন্যা দত্ত রানার্স আপ এবং মেহনাজ আহমেদ মিথিলা তৃতীয় স্থান লাভ করে।
টুর্নামেন্টে শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুল হক।
