২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় বিভাগ ফুটবলের দু’টি ম্যাচই ড্র

তৃতীয় বিভাগ ফুটবল লিগে বৃহস্পতিবার অনুষ্ঠিত দু’টি ম্যাচই ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রথম ম্যাচে মাতুয়াইল উদয়ন সংসদ ২-২ গোলে ড্র করে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাথে। মাতুয়াইলের আমিন, রায়হান এবং ফ্রেন্ডসের জহির ও রুবেল গোল করেন।

দিলকুশা স্পোটিং ক্লাব ও গুলিস্তান ক্লাবের মধ্যেকার দিনের অপর ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। দিলকুশার পক্ষে মুরাদ ৪৮ মিনিটে গোল করেন। গুলিস্তানের পক্ষে সমতা ফেরান রিয়াদ।