২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফিরেছেন হকি কোচ কামার ইব্রাহিম

বাংলাদেশ জাতীয় হকি কোচ কামার ইব্রাহিম বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আর ফিরেই কোচ ইব্রাহিম বিকেএসপিতে অনুর্ধ্ব-১৮ হকি দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন।

সাবেক পাকিস্তানি হকি খেলোয়াড় কামার গত ২১ জুলাই হঠাৎ করেই কাউকে না জানিয়ে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী বিডিনিউজকে জানান, কাউকে না জানিয়ে চলে যাওয়ার কারণে কামারকে শো-কজ করা হবে।