২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুডবাই লর্ডস

দীর্ঘ ৯৬ বছর পর শুক্রবার ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডসের সাথে সবধরনের সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

১৯০৯ সাল থেকে লর্ডসের তত্ত্বাবধানে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে এই দীর্ঘ সময় সহযোগিতা দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন আইসিসি বস এহসান মানি। তবে ২০০৬ সালের জুন এবং জুলাইএ বার্ষিক সম্মেলনের জন্য আইসিসি আবার লর্ডসে ফিরে আসবে।

ইতিমধ্যে লর্ডসের সাথে জড়িত সব ধরনের সুযোগ-সুবিধাও গুটিয়ে ফেলা হচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ১৯০৯ সালে গঠিত হয় আইসিসি। তখন ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স নামেই পরিচিত ছিল আইসিসি। পরবর্তীতে ১৯৬৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। ১৯৮৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাম ধারন করে সংগঠনটি।