২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনজাতি সিরিজের উদ্বোধনী ম্যাচ খেলতে পারছেন না ভাস

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শনিবার তিনজাতি ক্রিকেট সিরিজে ভারতের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলা হচ্ছে না শ্রীলংকার ফ্রন্টলাইন বোলার চামিন্দা ভাসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গেল সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের সময়ই ইনজুরিতে আক্রান্ত হন ৩১ বছর বয়স্ক এই বাঁ হাতি পেসার। টিম ম্যানেজমেন্টও কোন ঝুঁকি নিতে চাচ্ছে না। বৃহস্পতিবার একটি অনুশীলন ম্যাচের দলের ফিজিও থেরাপিস্ট সিজে ক্লার্ক জানান, ভাস বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু তিনজাতি সিরিজের প্রথম ম্যাচটি তার খেলা হচ্ছেনা।

অন্যদিকে ভাসের সতীর্থ ফাস্ট বোলার দিলহারা ফানার্ন্ডোও কিছুটা উরুর ব্যথায় ভুগছেন। তবে ম্যানেজমেন্ট আশা করছে, দিলহারা খেলতে পারবেন। পিঠের ব্যথা আর বাজে ফর্মের কারণে গত এক বছরে যেন হারিয়েই যেতে বসেছিলেন দিলহারা। তবে সম্প্রতি শ্রীলংকা এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নয় উইকেট শিকার করে আবার দলে ফিরেছেন তিনি।

ক্লার্ক অবশ্য তিনজাতি সিরিজের যে কোন সময় খেলায় ভাসের অংশগ্রহণেরব্যাপারে আশাবাদী।

ডাম্বুলাতে দিবারাত্রির উদ্বোধনী ম্যাচে শ্রীলংকা ও ভারত মুখোমুখি হবে। সিরিজের অপর দলটি হচ্ছে ওয়েস্ট উইন্ডিজ।