ব্যাঙ্ক অফ ওয়েস্ট ক্ল্যাসিকের কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে উইলিয়ামস
ভেনাস উইলিয়ামস উইম্বলডন শিরোপা জয়ের পর প্রথম টুর্নামেন্ট ব্যাঙ্ক অফ দি ওয়েস্ট ক্ল্যাসিক টেনিস টুর্নামেন্টে জয় পেয়েছেন।
বুধবার তিনি ৬-৩, ৩-২ সেটে ভারতীয় সেনসেশন সানিয়া মির্জাকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেছেন ভেনাস।
আগামী শুক্রবার উইলিয়ামস মুখোমুখি হবেন সপ্তম বাছাই জিলিনা জাঙ্কোভিচের। বুধবার জাঙ্কোভিচ ৬-০, ৬-৩ সেটে এমি ফ্রেজারকে পরাজিত করেন।
দ্বিতীয় বাছাই উইলিয়ামস ২০০০ এবং ২০০২ সালে এই শিরোপা জয় করেছিলেন এবং ২০০৪ সালে স্বদেশী লিন্ডসে ডেভেনপোর্টের কাছে ফাইনালে পরাজিত হন।
এদিকে অপর ম্যাচে পেটি স্নাইডার ৬-৪, ৭-৫ সেটে র্যাঙ্কিংয়ে ৩০তম স্থানে থাকা মারিওন বারতোলিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
