৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে হ্যাকেটের বিশ্বরেকর্ড
অস্ট্রেলিয়ান সাতারু গ্রান্ট হ্যাকেট সাত মিনিট ৩৮ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়ে ১১তম ওয়াল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ৮০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন।
টুর্নামেন্টে এটা তার দ্বিতীয় স্বর্ণ পদক।
আমেরিকান প্রতিদ্বন্দ্বী লারসেন জেনসেন রৌপ্য পদক পান। তিনি সময় নেন ৭ মিনিট ৪৫ দশমিক ৬৩ সেকেন্ড। প্রায় সাত সেকেন্ড আগেই আমেরিকান প্রতিদ্বন্দ্বী জেনসেনকে পেছনে ফেলে স্বর্ণ পদক জয় করেন হ্যাকেট।
রুশ প্রতিদ্বন্দ্বী ইউরি প্রিলুকোভ তৃতীয় স্থান দখল করেন। তিনি সময় নেন সাত মিনিট ৪৬ দশমিক ৬৪ সেকেন্ড।
