২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদ ৩-১ জয় পেল আইওয়াটার বিরুদ্ধে

ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডোর চমৎকার দু’টি গোলের উপর ভর করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জুবিলো আইওয়াটা ক্লাবকে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তবে এশিয়া সফরের শুরুতে রিয়াল মাদ্রিদ সাদামাটাভাবে খেলা প্রদর্শন করছিল।

খেলার ২৭ মিনিট পর্যন্ত উভয় দলের স্কোর ১-১ ছিল। টাকাইউকি চেনোর বদলে মাঠে নেমেই রোনল্ডো পেনাল্টির সুযোগ সৃষ্টি করে প্রথম গোল আদায় করে নেন।

ইনজুরি টাইমে রোনাল্ডো রিয়াল মাদ্রিদের পক্ষে দ্বিতীয় গোল করেন।

আমেরিকা সফরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এশিয়া সফরে এসে সম্প্রতি রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে টোকিও ভারডি এবং বেইজিং হুন্দাই ক্লাবের কাছে পরাজিত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রিয়াল মাদ্রিদের পক্ষে প্রথমে গোল সূচনা করেন স্প্যানিশ তারকা রাউল গনজালিস। খেলার দুই মিনিটের মাথায় রাউল প্রথম গোলটি করেন। সতীর্থ মাইকেল ওয়েনের পা থেকে পাওয়া বল

দুর্দান্তভাবে জালে পাঠিয়ে দেন তিনি। তবে ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন শেষ দিকে গোলের দেখা পেলেও অফ-সাইডের জন্য তা বাতিল হয়ে যায়।

খেলার হাফ-টাইমের পর আইওয়াটা গোল করার প্রচুর সুযোগ পায়। আইওয়াটা’র খেলোয়ার নারিওকা একটি সুযোগ কাজে লাগালেও রেফারি অফ-সাইডের কারণে তা বাতিল করে দেন। মাইডা একবার বার পোস্টোর সামান্য উপর দিয়ে বল মাঠের বাইরে পাঠান এবং ডি-বক্সের কাছ থেকে নেয়া টাকাশির শট রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের গায়ে লাগে।

ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম হাফ টাইমের পর জোসি জুরাডো মিডওয়ের বদলী খেলোয়াড় হিসেব মিড-ফিল্ডার হিসেবে মাঠে নামেন। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পর এটি তার দ্বিতীয় ম্যাচ।