২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল কাবাডির শেষ চারে হায়দার আলী উচ্চ বিদ্যালয়

মিনি স্কুল ও স্কুল কাবাডি টুর্নামেন্টের হাই স্কুল বিভাগ থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে হায়দার আলী উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

হায়দার আলী উচ্চ বিদ্যালয় বুধবার ৫২-২৬ পয়েন্টে সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। দু’টি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।

এই বিভাগে দিনের অপর ম্যাচে জাফর বেপারী উচ্চ বিদ্যালয় ৫৩-৫ পয়েন্টে হারায় তমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়কে।

টুর্নামেন্টের মিনি স্কুল বিভাগে কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৭-৪২ পয়েন্টে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, নিধু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৫-১৯ পয়েণ্টে মাদারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭-৩২ পয়েন্টে উপশহর প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।