মন্ট্রিলে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মাইকেল ফিলিপ্সের স্বর্ণ জয়
মন্ট্রিলে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মার্কিন সাঁতারু মাইকেল ফিলিপ্স মঙ্গলবার পুরুষ বিভাগের ২০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ পদক জিতেছেন।
টুর্নামেন্টে ফিলিপ্সের এটি দ্বিতীয় পদক।
এদিকে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে পেয়ারসল কোন রকম সমস্যা ছাড়াই খেতাব জিতেছেন। জাইগেলার নিজের সেরা রেকর্ডের চাইতে ১০ সেকেন্ড আগেই সাঁতারের সবচেয়ে দীর্ঘ ইভেন্ট ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ পদক তুলে নেন।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে ক্রিস্টি কোভেনট্রি জিম্বাবুয়ের পক্ষে প্রথম স্বর্ণ পদক জয় করেন।
তবে সকলের দৃষ্টি ছিল ৪০০ মিটার ইভেন্টের প্রতিদ্বন্দ্বী মাইকেল ফিলিপ্স এবং অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী গ্রেন্ট হ্যাকেটের দিকে।
সবাই আশা করেচিল এই জুটি রোববার ৪০০ মিটার চূড়ান্ত পর্বে তারা একে অপরের মুখোমুখি হবেন। কিন্তু ফিলিপ্স হিটে বাদ পড়ে যান। ফলে সহজেই স্বর্ণ জয় করে নেন।
