টিনো বেস্টের বিরুদ্ধে আইসিসি’র জরিমানা
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ‘বিমার’ বোলিংয়ের দায়ে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার টিনো বেস্টকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে পরপর দু’টি দ্রুত গতির ফুল পিচ ডেলিভারির জন্য তাকে আর বোলিং করতে দেয়া হয়নি। প্রথম ইনিংসে একই ধরনের কাজ করার জন্য তাকে সতর্ক করে দেয়া হয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ম্যাচ রেফারি মাইক প্রক্টর ম্যাচে টিনো বেস্টের দোষ খুঁজে পেয়েছেন।
শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচে ২৪০ রানের জয় পেয়ে সিরিজ ২-০ ব্যবধানে জয় করে।
