আফ্রো-এশিয়ান ওয়ান ডে সিরিজ অনিশ্চিত
আফ্রো এশিয়ান কাপ ওয়ান ডে সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে।
বিভিন্ন দেশের খেলোয়াড়দের ব্যস্ততা ও অনিচ্ছার কারণে ও টিভি সম্প্রচার স্বত্তের কারণে এই অনিশ্চয়তা।
টিভি সম্প্রচার স্বত্ত নিয়ে আসন্ন আফ্রো-এশিয়ান ওয়ান ডে সিরিজ আয়োজকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।
ইএসপিএন-স্টার চ্যানেল জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজ এবং এরপর ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচার করবে। সম্প্রচার স্বত্তাধিকারী হওয়ার জন্য প্রধান প্রতিযোগী চ্যানেলগুলোর সাথে ইএসপিএন-স্টার চ্যানেলও রয়েছে।
সম্প্রচার সত্তাধিকারী হওয়ার দৌড়ে রয়েছে টেন স্পোর্টসও। টেন স্পোর্টস রাবোব্যাঙ্ক হকি টুর্নামেন্ট সম্প্রচার করবে। দক্ষিণ আফ্রিকান চ্যানেলটি সম্প্রচার করার বিষয়ে আগ্রহ পোষণ করেছেন। তবে তারা এও জানিয়েছে যে,সম্প্রচারের জন্য তারা অর্থ দিতে অনিচ্ছুক।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের সাথে কাউন্টি ক্লাবগুলোর চুক্তি রয়েছে, যার কারণে তারা টুর্নামেন্টে অংশ গ্রহণে ইচ্ছুক নয়। ইতোমধ্যে তারা আইসিসিকে এ বিষয়ে জানিয়েছে।
পাকিস্তান ঘোষণা করেছে যে, তারা তাদের খেলোয়াড়দের টুর্নামেন্টে খেলার ব্যাপারে চাপ প্রযোগ করবে না।
শুধু মাত্র ভারতীয় ক্রিকেটাররা টুর্নামেন্টে অংশ গ্রহণের জন্য প্রস্তুত। তবে শচীন টেন্ডুলকার ইনজুরিরর কারণে খেলতে পারবেন না।
